বিনোদন

ঈদের দিন শাকিবের ‘অন্তরাত্মা’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

শাকিব খান ও অন্য একজন অভিনেতা ঘোড়ার saddle এ বসে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও অন্য একজন অভিনেতা ঘোড়ার saddle এ বসে ছবি তুলছেন, প্রকৃতি পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম।

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’!

গেল বছরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি বছর ঘুরে দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ে অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘অন্তরাত্মা’ সিনেমার।

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’ হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা। ছবির কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।

সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে ‘অন্তরাত্মা’র টাইটেল গান। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ গান দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল।

বিষয়:অন্তরাত্মা ঈদ ২০২৬ ঈদের সিনেমা চ্যানেল আইয়ের ঈদ আয়োজন দর্শনা বণিক শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…