ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ৩ টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন ১০ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩১৪ জন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে তৌহিদা সুলতানা রুনু। পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহমেদ, রাজু আলিম, ড. বিকর্ণ কুমার ঘোষ, শরিফ আজিজুল হাসান, হুমায়ুন পারভেজ খান, মো. শেখ সাদী খান, নূরে আলম সিদ্দিকী অভি, আবুল ফয়সাল মো. সায়েম, নুসরাত ইয়াসমিন তিশা, ইঞ্জি. এম এ ওয়াব।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি তৌহিদা সুলতানা রুনু একান্ত সাক্ষাতকারে একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেই জয়ী হবে, তাদের সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের উন্নয়নে কাজ করব।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, আজকে আমাদের মিলন মেলা। আমরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই ক্লাবের উন্নয়নে কাজ করব। সুষ্ঠ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্লাবটির উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ক্লাবের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। ক্লাবের সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন বলেন, প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা একে অপরের আপনজন।








