আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাব লিমিটেড এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তৌহিদা সুলতানা রুনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি এবং রাজু আলীমসহ ১০ জন বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হয়েছেন।
শনিবার ২৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ৩ টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩১৪ জন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তৌহিদা সুলতানা রুনু। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- নিয়াজ আহমেদ, রাজু আলিম, ড. বিকর্ণ কুমার ঘোষ, আজিজুল হাসান শরিফ, মো. শেখ সাদী খান, হুমায়ুন পারভেজ খান, নূরে আলম সিদ্দিকী অভি, আবুল ফয়সাল মো. সায়েম, নুসরাত ইয়াসমিন তিশা এবং এম এ ওয়াব।
তৌহিদা সুলতানা রুনু বলেছেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জয়ী সবাইকে অভিন্দন। আমি সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের উন্নয়নে কাজ করছি এবং সামনে আরও সুন্দরভাবে পরিচালনা করে যাবো। ক্লাবের উন্নয়নে সবার সহযোগিতা চাই।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামাল উদ্দিন আহমেদ, সদস্য ছিলেন ফারুক সিদ্দিকী, মো. জহিরুল ইসলাম।








