বিনোদন

ঈদে চ্যানেল আইয়ে বাপ্পী-মিতু জুটির ‘শত্রু’র প্রিমিয়ার

ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘শত্রু’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

শত্রু সিনেমার পোস্টার যেখানে তিনজন প্রধান চরিত্র অস্ত্র হাতে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শত্রু সিনেমার পোস্টার যেখানে তিনজন প্রধান চরিত্র অস্ত্র হাতে দেখানো হয়েছে, একটি একশন থ্রিলার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

এরমধ্যে আছে চিত্রনায়ক বাপ্পী ও নবাগতা নায়িকা জাহারা মিতু অভিনীত ‘শত্রু’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। বহুল প্রতীক্ষিত এই ছবিটি দর্শক ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

সিনেমাটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাপ্পীকে। গেল বছর ঈদে বড়পর্দায় মুক্তি পেয়েছিলো সিনেমাটি। মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমীর সিরাজী, যাদু আজাদ, সোহেল বাবু এবংমানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

বিষয়:চ্যানেল আই জাহারা মিতু টিভি প্রিমিয়ার বাপ্পী চৌধুরী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…