চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ল্ড আরবান ফোরাম সম্মেলনে যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপের প্রতিনিধিদল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম (ডব্লিউইউএফ-১৩) সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ ‘ওয়ার্ল্ড লিংকআপ’। এ উপলক্ষে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১৬ মে ঢাকা ত্যাগ করবে।

আজারবাইজানের রাজধানী বাকুতে আগামী ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত ছয় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ১৭১টি দেশের সরকারপ্রধান, মন্ত্রী, মেয়র ও বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকরা অংশ নেবেন।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ এবং সংগঠনটির ফ্ল্যাগশিপ প্রকল্প ‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’ প্রদর্শন ও উপস্থাপন করা হবে। জাতিসংঘের ইউএন-হ্যাবিটেট আনুষ্ঠানিকভাবে এই দুটি উদ্যোগ নির্বাচন করেছে।

নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে, কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউএন-হ্যাবিটেট কর্তৃক চলচ্চিত্রটি নির্বাচিত হওয়াকে শুধু ওয়ার্ল্ড লিংকআপের অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ।

ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভের মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার আওতায় আনা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম ও টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল শহর ও কমিউনিটি গড়ে তোলার উদ্যোগও চালিয়ে যাচ্ছে তারা।

উল্লেখ্য, ওয়ার্ল্ড লিংকআপ একটি সামাজিক সংগঠন হিসেবে তরুণদের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নগর উন্নয়ন, জলবায়ু উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনায় নিজেদের সফল উদ্যোগ তুলে ধরার সুযোগ পাবে সংগঠনটি।

ট্যাগ: ওয়ার্ল্ড আরবান ফোরামওয়ার্ল্ড লিংকআপজাতিসংঘডব্লিউইউএফ-১৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশী ৪ ভাইয়ের ম/র/দে/হ উ/দ্ধা/র

পরবর্তী

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক

পরবর্তী

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক

অন্যান্য রোগ হামে আক্রান্ত শিশুর শারীরিক জটিলতা বাড়াচ্ছে

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT