শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবসের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ ও মানববন্ধন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে র‍্যালি বের করে জাবিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

র‍্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য জয়ন্ত ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি আর কে এল মংপা বম বক্তব্য রাখেন।

আর কে এল মংপা বম বলেন, ‘জাতিসংঘে আদিবাসীদের অধিকার ঘোষণার পরও বাংলাদেশে বসবাসরত আদিবাসীর স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। আদিবাসীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, জুলুম নির্যাতন বন্ধ করার ও সাংবিধানিকভাবে স্বীকৃতি চায় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।’

এ সময় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ‘পাহাড় শান্তির জায়গা, ওখানে যারা বসবাস করে তারা সহজ সরল। বার বার রাষ্ট্র কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের ছোট করা হচ্ছে। আজকের সমাবেশে একটাই দাবি থাকবে আদিবাসী জনগণকে স্বীকৃতি দিতে হবে।’

বিষয়:ছাত্র ইউনিয়ন বিশ্ব আদিবাসী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…