অন্যান্য

বিশ্ব ইজতেমায় বিভিন্ন ভাষায় চলছে বয়ান

বিশ্ব ইজতেমায় বিভিন্ন ভাষায় চলছে বয়ান, হাজার হাজার মুসল্লি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমায় হাজার হাজার মুসল্লি বিভিন্ন ভাষায় বয়ান শুনছেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোববার দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় দু’দিন ধরে বয়ান চলছে বিভিন্ন ভাষায়। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

শনিবার সকালে ইজতেমার স্থান পরিদর্শনে দেখা যাচ্ছে, ফজরের নামাজের পর শুরু হয়েছে বয়ান। এ পর্বে শীতের তীব্রতা একবারেই নেই। মুসল্লিরা সব মাঠের ভিতরেই অবস্থান নিয়েছেন। যে যার অবস্থানে থেকে আল্লাহর কাছে রহমত কামনা করছেন।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা মাঠের আমীর তাবলীগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ মহিবুল্লা।

জানা যায়, রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে যেকোন সময় হবে আখেরি মোনাজাত। শীর্ষ মুরুব্বিরা আজ বৈঠক করে আখেরি মোনাজাতের কর্ম পরিকল্পনা ঠিক করবেন।

রোববার আখেরি মোনাজাত পরিচালনা করবেন নিজাম উদ্দিন মারকাসের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দলভি।

বিষয়:বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…