স্বাস্থ্য

মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা লোগো, বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর লোগো, যেখানে বিশ্ব মানচিত্রের সাথে সাপের মতো কাঁটাযুক্ত স্টেথোস্কোপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্সের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌঁড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে। বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।

বিষয়:বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…