আন্তর্জাতিক

ভারতীয় ওষুধ সেবনে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Childrens' cough syrup products displayed on a shelf in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Image shows three different brands of children’s cough syrup in Bangladesh, with labels and packaging visible. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে তৈরি ৪টি কাশির সিরাপ সেবনে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই কাশির সিরাপগুলো সেবনে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একটি সাবধান বার্তা দেওয়া হয়েছে।

ওষুধ প্রস্তুতকারক সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি কাফ সিরাপ সম্পর্কে সাবধান করা হয়েছে। ওই শিশুদের মৃত্যর সঙ্গে এই কাশির সিরাপের যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে ওই কাশির সিরাপ গাম্বিয়া ছাড়াও আরও কিছু দেশে পাঠানো হয়েছে, তাই অন্য দেশগুলির জন্যও সাবধানবার্তা দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস জানিয়েছেন, ওই চারটি কাফ সিরাপের সঙ্গে কিডনি সংক্রান্ত সমস্যা এবং ৬৬জন শিশুর মৃত্যুর যোগাযোগ থাকতে পারে।

এর আগেই গ্যাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সেদেশের হাসপাতালগুলিকে এই সিরাপ ব্যবহার করতে নিষেধ করেছিল। তদন্তও শুরু হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর থেকে জানা গিয়েছে যে ওই ওষুধগুলি একমাত্র গ্যাম্বিয়াতেই পাঠানো হয়েছিল।

বিষয়:বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…