চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ের খেলোয়াড়কে ‘কনুই’ মেরেও পার পেলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার জার্সিতে প্রায় এক মাস পর মাঠে নামেন লিওনেল মেসি। ঘরের মাঠে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পারফরম্যান্সের ঝলক দেখালেও জালের দেখা পাননি আলবিসেলেস্তে অধিনায়ক। উল্টো ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন ৩৬ বর্ষী মহাতারকা।

বুয়েন্স আয়ার্সে শুক্রবার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পরাজয়ের এড়াতে পারেনি। উরুগুয়ের কাছে ২-০ গোলে লিওনেল স্কালোনির শিষ্যরা হার নিয়ে মাঠ ছাড়ে। এর ফলে ১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেলো মেসি বাহিনী।

ম্যাচের প্রথমার্ধে দুদলের কেউই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ধাক্কাধাক্কিতে মেতে ছিল আর্জেন্টিনা-উরুগুয়ে। ১৯ মিনিটে একটি ফাউলের ঘটনায় দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে ফেলেন। একপর্যায়ে তারা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তাপ ছড়ানো মুহূর্তে মেসি দৌড়ে এসে উরুগুয়ের ২৮ বর্ষী ডিফেন্ডার মাথিয়াস ওলিভেরার বুকে কনুই দিয়ে আঘাত করেন। তাতে অবশ্য আটবারের ব্যালন ডি’অর জয়ীকে কোনো কার্ড দেখে বিপদে পড়তে হয়নি।

দুই মিনিট পর মেসিকে ডি বক্সের সামান্য বাইরে ম্যানুয়েল উগার্তে পেছন থেকে ফাউল করলে ফের উত্তেজনা ছড়ায়। এনজো ফের্নান্দেজ ও রদ্রিগো ডি পল উরুগুয়ের খেলোয়াড় উগার্তের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। ফের্নান্দেজ এ সময় ডি পলকে সরিয়ে দিলেও উগার্তেকে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায়। খানিকক্ষণের জন্য খেলা বন্ধ থাকলেও রেফারির দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি।

মেসিকে কোনো কোর্ড না দেখালেও আলবিসেলেস্তেদের দুই মিড ফিল্ডার ইজিকুয়েল পালাসিও, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে হলুদ কার্ড দেখান রেফারি। প্রতিপক্ষ দলের উগার্তেসহ আরও দুজনকে দেখানো হয় হলুদ কার্ড।

Reneta

বিশ্বকাপের গ্রুপপর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম হার। এ হারের পরও ১২ পয়েন্ট নিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষেই আছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েবিশ্বকাপ বাছাই-২০২৬বুয়েন্স আয়ার্সমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT