গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৯১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।
সোমবার (২১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রন্ত হয়েছেন ৬৪ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ৯৫৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৬ হাজার ২৩ জনের।
এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৪ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৪৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন এবং মারা গেছেন ২২ জন। ব্রাজিলে মারা গেছেন ৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩০০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৪ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।







