অর্থনীতি

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে বিশ্বব্যাংক এমডি

বিশ্বব্যাংকের এমডি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের এমডি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে আসছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেহিঙ্গা ক্যাম্পে আশ্রিতদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি সাইক্লোন সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয় দেখবেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ কক্সবাজার পৌঁছান।

বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার স্থানীয় প্রধানরা রয়েছেন তার সাথে। এছাড়া আছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার, বিশ্বব্যাংকে বাংলাদেশের নয়া বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমেদ কায়কাউসসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রোহিঙ্গা জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ ৫টি প্রকল্পে এরইমধ্যে ৫৯ কোটি ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। একইসাথে উখিয়া, কুতুপালংসহ রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাইক্লোন সেন্টারে বিনিয়োগ আছে আন্তর্জাতিক এ সংস্থার।

এর আগে শনিবার দুপুরেএক্সেল ভ্যান ট্রটসেনবার্গ ঢাকায় এসেছেন। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। তিন দিনের এই সফরে ট্রটসেনবার্গ বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্ব সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিষয়:কক্সবাজার বিশ্বব্যাংকের এমডি রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…