অন্যান্য খেলা

পোলভল্টে বিশ্বরেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

ডুপ্লান্টিস Swe বিশ্বরেকর্ডের জন্য পোলভল্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডুপ্লান্টিস Swe পোলভল্টে বিশ্বরেকর্ড গড়ার জন্য উপস্থিত, তার পাশে একটি বড় বোর্ডে বিশ্বরেকর্ডের তথ্য লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের পোলভল্টে ৬.২১ মিটার উচ্চতায় লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আর্মান্ড মন্ডো ডুপ্লান্টিস। আমেরিকান বংশোদ্ভূত ২২ বর্ষী সুইডিশ জাম্পার জিতে নিয়েছেন স্বর্ণপদক।

অরেগনে হওয়া ইভেন্টে নিজের আগের বিশ্বরেকর্ডই ভেঙেছেন ডুপ্লান্টিস। গত মার্চে বেলগ্রেডে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬.২১ মিটার উচ্চতায় লাফিয়ে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন। এবার ১ সেন্টিমিটার বেশি উচ্চতায় লাফিয়ে ছাড়িয়ে গেছেন নিজেকে।

আমেরিকার ক্রিস নিলসেন ৫.৯৪ মিটার উচ্চতায় লাফিয়ে রৌপ্য জিতেছেন। ফিলিপিন্সের আর্নেস্ট ওবিয়াং জিতেছেন ব্রোঞ্জ পদক।

বিষয়:লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…