চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে অংশ নেবে না ওয়ার্কার্স পার্টি ও জাসদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচনে না যাওয়ার ঘোষণা ওয়ার্কার্স পার্টি ও জাসদের

নির্বাচনে না যাওয়ার ঘোষণা ওয়ার্কার্স পার্টি ও জাসদের

নির্বাচন পরিবেশ সৃষ্টি না হওয়ার অভিযোগ তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, সর্বোচ্চ উদ্যোগ নেওয়া সত্ত্বেও অনুকূল পরিবেশ না থাকায় তারা নির্বাচনে অংশ নিচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সর্বোচ্চ উদ্যোগ রেখে নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করলেও উপরিউল্লেখিত পরিস্থিতি নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছে বিধায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে বিরত থাকার সিদ্ধান্ত নিচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ছিল। দলটির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তবে গণ-অভ্যুত্থানের সময় নিউমার্কেটে এক ব্যবসায়ী হত্যার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। পাশাপাশি দলটির একাধিক নেতার বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ। জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে সোমবার দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাসদ তাদের বিবৃতিতে জানায়, তারা কোনো “একপাক্ষিক ও একতরফা” নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিবৃতিতে বলা হয়, একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের চেয়ে একটি নির্বাচিত সাংবিধানিক সরকার যে কোনো বিবেচনায় শ্রেয়। সেই বিবেচনা থেকেই জাসদ অতীতে বিতর্কিত কয়েকটি নির্বাচন ছাড়া সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু একটি নির্বাচনমুখী দল হওয়া সত্ত্বেও আসন্ন অসাংবিধানিক গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে একপাক্ষিক ও একতরফা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছে।

Reneta

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্টভাবে নিরপেক্ষ নয়। জাসদের অভিযোগ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবর্তে সরকার একটি অসাংবিধানিক গণভোট ও একপাক্ষিক সংসদ নির্বাচন আয়োজন করছে এবং নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রাখছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT