ফুটবল

বিশ্বকাপের টিকিট পেতে যেসব দেশের সমর্থকদের বেশি আবেদন

বিশ্বকাপের টিকিটের জন্য আবেদনকারীদের লাইন ও ফ্যানরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য আবেদনকারীদের লাইন ও ফ্যানদের ভিড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবল সমর্থকরা। টিকিট ছাড়ার একদিনের মধ্যে আবেদন পড়েছে ১৫ লাখেরও বেশি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য, আবেদন প্রক্রিয়াতে অংশ নিয়েছেন ২১০ দেশের ভক্ত-সমর্থক।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। ১৬টি শহরে ১০৮ ম্যাচের মহারণ। ফিফা বলছে, ইতিমধ্যেই সমর্থকদের অভূতপূর্ব সাড়া মিলেছে।

ফিফার দেয়া তথ্য, টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে স্বাগতিক তিন দেশ থেকেই। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিল।

আবেদন করলেও টিকিট নামক সোনার হরিণের দেখা সহজের পাবেন না ভক্ত-সমর্থকরা। লটারির মাধ্যমে জয়ীদেরই দেয়া হবে টিকিট। যা ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ই-মেইলের মাধ্যেম জানিয়ে দেয়া হবে। ১ অক্টোবর থেকে নির্ধারিত সময় অনুযায়ী তারা টিকিট কেনার সুযোগ পাবেন।

টিকিটের সর্বনিম্ন বিক্রয়মূল্য ৬০ ডলার। যেখানে প্রথম ধাপেই থাকবে ডায়নামিক প্রাইসিং। চাহিদা অনুযায়ী বিভিন্ন মূল্যে বিক্রি হবে টিকিট। অক্টোবর থেকে শুরু হবে পরবর্তী ধাপের বিক্রি।

বিষয়:কানাডা ফিফা বিশ্বকাপ-২০২৬ মেক্সিকো যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…