চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ভর্তিচ্ছু ৭শ’ শিক্ষার্থীকে নিয়ে রেলওয়ের এক ‘অসীম রুদ্ধশ্বাস’ যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তার উদ্যোগ ও সংশ্লিষ্ট অন্যদের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছে প্রায় ৭০০ শিক্ষার্থী।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন যান্ত্রিক সমস্যায় পড়ে ঢাকা থেকে ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হওয়ায় তাদের সবার পরীক্ষা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াটাই গভীর অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল।

শেষ পর্যন্ত ওই কর্মকর্তার বিশেষ উদ্যোগ ও তার টিমের অন্যদের সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উৎসাহমূলক পদক্ষেপের সুবাদে নানা নাটকীয় ঘটনার মধ্যে পরীক্ষা শুরুর ২২ মিনিট আগেই ট্রেনটি ওই শিক্ষার্থীদের নিয়ে রাজশাহীতে পৌঁছাতে সক্ষম হয়।

এর জের ধরে গতকাল থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। প্রশংসা করতে গিয়ে কেউ কেউ ভারতীয় ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় রেল কর্মকর্তাদের ভূমিকার কথাও উল্লেখ করছেন।

অসীম কুমার তালুকদার বলেন, একটা ঝুঁকি নিয়েই ফেললাম। ওরা আমাদের সন্তান। আর গত বছর আমার সন্তানের ভর্তি পরীক্ষার সময় দৌড়াদৌড়ির অভিজ্ঞতা আমার হয়েছিল। আমার পুরো টিম দায়িত্ববোধ নিয়ে আগ্রহ সহকারে এই শিক্ষার্থীদের কথা ভেবেছে। উপাচার্য নিজেও অনেক সহানুভূতিশীল হয়ে আমাদের উৎসাহ দিয়েছেন। ট্রেনের অন্য যাত্রীরাও সহায়তা করেছে।

ওই ট্রেনেই নিজের ছেলেকে নিয়ে যাচ্ছিলেন ঢাকার দেবাশীষ ঘোষ। তিনি বলেন, প্রথমে বিলম্ব ও অন্য কারণে তারা সবাই রেল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিরক্তি প্রকাশ করছিলেন। কিন্তু এরপর তারা যা করল সেটি অবিশ্বাস্য। এমন কী একটি স্টেশনে বলা হল যে বাচ্চাদের পরীক্ষায় দেরি হয়ে যাবে বলে পরের স্টেশনে দাঁড়ানো যাবে না, তাই পরের স্টেশনের যাত্রীরা আগেই নামতে পারেন।

Reneta

তিনি বলেন, এ ঘোষণার পর পরের স্টেশনের যাত্রীরা নি:শব্দে এক স্টেশন আগেই নেমে গেল। সব মিলিয়ে আসলেই অবিশ্বাস্য একটি ব্যাপার। রেল সত্যিই দারুণ কাজ করেছে।

যা ঘটেছিল সেদিন
বিবিসি বাংলা জানায়, মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ঢাকায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে সেটা সম্ভব হয়নি। ওই ট্রেনেই ছিলেন ৭০০’র মতো শিক্ষার্থী যারা বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন।

‘কিন্তু আগের দিন ওই ট্রেনে কিছু কাজ করা হয়েছিল, যার পর যাত্রার দিন ভোরে আর ট্রেনটির ইঞ্জিন চালু করা যাচ্ছিল না। প্রকৌশলীরা আপ্রাণ চেষ্টা করে ৯টা নাগাদ ইঞ্জিন সচল করতে সক্ষম হন। এর মধ্যে তিন ঘণ্টার বিলম্ব দেখে পরীক্ষার্থীরা অনেকে স্টেশনের গার্ডদের কাছে যায় এবং বেলা ৩টার মধ্যে তাদের রাজশাহী পৌঁছানো দরকার বলে জানায়।’

তালুকদার বলেন, গার্ড তাৎক্ষণিক এসে বিষয়টি আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে ঢাকা কন্ট্রোলকে কল দিলাম এবং বললাম এই ট্রেন পথে নির্ধারিত কোনও স্টেশনে আর কোথাও দাঁড়াবে না। এমন কী ক্রসিং পড়লে এ ট্রেন বন্ধ না করে উল্টো দিক থেকে আসা ট্রেনকে আগেই বন্ধ করে রাখতে হবে। এভাবেই এটা চলবে। অবশেষে ট্রেনটি সোয়া ৯টায় ঢাকা ছেড়ে রওনা হল। ভেতরে উদ্বিগ্ন শত শত পরীক্ষার্থী আর বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া অন্য যাত্রীরা।

ট্রেনটি জয়দেবপুর ছাড়ার পর পুরোপুরি পশ্চিমাঞ্চলের দায়িত্বে এলে তালুকদার আরও সক্রিয় হয়ে ওঠেন। তিনি সরাসরি যোগাযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে।

তিনি বলেন, সব শুনে উপাচার্য বললেন তিনি ছাত্রদের সুযোগ দেওয়ার জন্য তার টিমের সাথে আলোচনা করবেন এখনই। আর আমাকে বললেন কিছুক্ষণ পরপর তাকে অগ্রগতি জানানোর কথা।

‘এদিকে ট্রেন এগিয়ে চলছিল। কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌঁছানোর পর সোয়া তিন ঘণ্টা বিলম্বে রওনা দেওয়া ট্রেনটির ইঞ্জিন আবার বিকল হয়ে পড়ে। তালুকদার-সহ অন্য কর্মকর্তারা তখন আশপাশে কাছাকাছি কোথায় ভালো ইঞ্জিন আছে খুঁজতে শুরু করেন।’

তিনি বলেন, ট্রেনের চাকাই জ্যাম হয়ে গিয়েছিল, নড়ানোই যাচ্ছিল না। পরে ঈশ্বরদী থেকে অন্য একটি ট্রেনের ইঞ্জিন এগুতে বললাম। তবে দু’টি ইঞ্জিন নিয়ে ওই লাইনে ব্রিজ থাকায় ট্রেন চালানো যায় না।’

এর মধ্যে কর্মকর্তারা হিসেব করে দেখেন, ওই অবস্থায় নতুন ইঞ্জিন এনে সেটি জোড়া দিয়ে যাত্রা শুরু করে রাজশাহী পৌঁছালেও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে না শিক্ষার্থীরা।

এর মধ্যে চিলাহাটি এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সেখানে পৌঁছালে তালুকদার সেই ট্রেনের ইঞ্জিন শিক্ষার্থীদের বহনকারী ধূমকেতু এক্সপ্রেসের সাথে সংযুক্ত করার নির্দেশ দেন। সেটি করা হল, কিন্তু এরপরেও হিসেব করে দেখা গেলো রাজশাহীতে ৪টার আগে পৌঁছানো কঠিন হবে।

তালুকদার আবার ভিসির সাথে যোগাযোগ করে অনুরোধ করলেন পরীক্ষা কিছুক্ষণ পিছিয়ে দেয়ার জন্য। ভিসিও সহানুভূতিশীল ছিলেন এবং বললেন সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি বলেন, এরপর আমরা আসলেই ঝুঁকিই নিলাম। গতি বাড়িয়ে দিতে বললাম ট্রেনের। যে গতিতে চালানো হয়েছে তার জন্য এই ট্রেনটি যথাযথ ছিল না। তারপরেও বাচ্চাদের জন্য এই ঝুঁকি আমরা নিলাম।

তিনি বলেন, পুরো ট্রেনে মাইকিং করে অন্য যাত্রীদের বললাম যে সবাইকে রাজশাহী নিয়ে আমাদের ব্যবস্থাপনায় যার যার স্টেশনে পাঠাব। তারা যেন সন্তানদের জন্য এটুকু স্যাক্রিফাইস করেন। তারাও সহায়তা করলেন। পথে আরও যেসব স্টেশনে ট্রেনটির যাত্রী নামানোর কথা ছিল সময় বাঁচাতে সেসব স্টেশনে আর দাঁড়ালো না ট্রেনটি।

এভাবে বিলম্ব আর নাটকীয়তাপূর্ণ ভ্রমণ শেষে বেলা ৩টা ৩৮ মিনিটে ট্রেনটি রাজশাহী পৌঁছায়। সেখানে নেমেই শিক্ষার্থী দ্রুত যার যার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দারুণ সহযোগিতা করেছেন। তাও কারও কারও ৫/১০ মিনিট দেরি হয়ে গেছে। কিন্তু আমরা ঝুঁকিটা না নিলে ওদের পরীক্ষাই দেওয়া হত না।

অসীম কুমার তালুকদার বলেন, ‘আমাদের টিমের প্রতিটি মানুষ গভীর আগ্রহ নিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলে এটা সম্ভব হয়েছে।’

সামাজিক মাধ্যমে প্রশংসা
মঙ্গলবার পরীক্ষা শেষ হবার পর থেকেই সামাজিক মাধ্যমে অনেকে ঘটনাটি প্রকাশ করে পোস্ট দিতে থাকেন। কেউ কেউ তালুকদারের ছবি দিয়ে তার প্রশংসা করেও পোস্ট দেন।

মো. শহীদুল হাসান নামে একজন তার পোস্টে লেখেন, ‘ঢাকা থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। থ্যাংকফুলি পশ্চিমাঞ্চল ট্রেনের এই মহাব্যবস্থাপক সেটা মনিটর করছিলেন। নিজে রাবির ভিসি স্যারের সাথে কথা বলে পরীক্ষায় লেট এন্ট্রির ব্যবস্থা করেন এবং ওই নষ্ট ট্রেনের কাছাকাছি থাকা অন্য ট্রেনের ইঞ্জিন খুলে এটায় লাগিয়ে দ্রুত রাজশাহী পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এত কষ্ট না করে নাকে তেল দিয়ে ঘুমালেও কারও কিছু করার ছিল না। তবু একটু সহমর্মিতা দেখিয়েছেন বলে অন্তত ৭০০ স্টুডেন্টকে কাল চোখের পানি ফেলতে হয়নি। উনার নাম অসীম কুমার তালুকদার।’

এইচ এম রানেল লিখেছেন ‘৭শ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিশ্চিত করলো অসীম কুমার! বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারকে নিয়ে একটি চমৎকার ওয়েবফিল্ম তৈরি হতে পারে। তৈরি হতে পারে ৫ মার্চের অসংখ্য ছাত্র-ছাত্রীর নিশ্চিত মিস হয়ে পড়া ভর্তি পরীক্ষাটিতে অংশগ্রহণ করে ফেলার কাহিনী নিয়ে!’

এমন অসংখ্য পোস্টে সয়লাব এখন ফেসবুক, যেগুলো শেয়ার করেও অনেকে আবার তালুকদারসহ রেলওয়ের ভূয়সী প্রশংসা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসীম কুমার তালুকদারধূমকেতু এক্সপ্রেসপরীক্ষা এক্সপ্রেসরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ মার্কেটের ১৯ দোকান ভেঙে দিলো ভ্রাম্যমান আদালত

পরবর্তী

অর্থনৈতিক সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশা নেই: অর্থমন্ত্রী

পরবর্তী

অর্থনৈতিক সূচক বাড়ছে, অনিশ্চয়তা ও হতাশা নেই: অর্থমন্ত্রী

ইসলামাবাদে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT