চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ জনের চীনের বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হাইতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩০ মিনিটেই দলের এক সদস্যকে হারায় চীন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ঝাং রুই। পরে ১০ জনের দল নিয়ে লড়াই করে হাইতিকে হারিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

অ্যাডিলেডে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে চীন। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ওয়াং শুয়াং। চীনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও হেরেছিল তারা। অন্যদিকে কাগজে-কলমে এখনও দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল চীন।

সিডনিতে দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারায় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে একমাত্র গোলটি করেছেন লাউরেন জেমস। দুই জয়ে গ্রুপ ‘ডি’ থেকে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা। অন্যদিকে চীনের সমান ৩ পয়েন্ট নিয়ে এখনও টিকে রইলো ডেনমার্ক। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বে চীন। একইদিন হাইতির বিপক্ষে লড়বে ডেনমার্ক।

হিন্দমার্শ স্টেডিয়ামে হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চীন। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ২৯তম মিনিটে শের্লি জেউডিকে বেপরোয়া ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখতে হয় ঝাং রুইকে। এক সদস্যকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় এশিয়ার দেশটি। অন্যদিকে হাইতি চীনের জালে বল পাঠাতে সক্ষম হয়। তবে অফসাইডের কবলে পড়ে বাতিল হয়ে যায় তা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও চীনের তুলনায় এগিয়ে থাকে হাইতি। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। যদিও তাতে সফলতা মেলেনি। ৭৪ মিনিটে পেনাল্টি পায় চীন। পেনাল্টি থেকে গোল আদায় করেন ওয়াং। পরে ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

দিনের আরেক ম্যাচে ডেনমার্ককে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমণে যায় ইংলিশ বাহিনী। ষষ্ঠ মিনিটে মেলে সফলতা। লাউরেন জেমসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পরে ম্যাচজুড়ে বল দখলে ইংলিশদের আধিপত্য থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি। কয়েকবার সুযোগ তৈরি করে সমতায় ফিরতে পারেনি ডেনমার্ক। জয় নিশ্চিত করেই পরে মাঠ ছাড়ে ইংলিশ দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডচীনডেনমার্কমেয়েদের বিশ্বকাপ-২০২৩লিড স্পোর্টসহাইতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহার মাকে ভিসার ব্যবস্থা করে দিতে রুবিওকে আহবান

জুন ১৭, ২০২৬

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

জুন ১৭, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬

‘ইন্দো’ বাদ দিয়ে পুরনো নামে ফিরল মার্কিন সামরিক কমান্ড, বিতর্কে ভারতের মানচিত্র

জুন ১৭, ২০২৬

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT