চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ইতালির বিদায়, নকআউটে সুইডেন-সাউথ আফ্রিকা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ইতালির খেলোয়াড়দের উত্তেজনাপূর্ণ লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলে কিংবা ড্র করলেই নিতে হবে বিদায়। জিতলেও মিলতে হবে সমীকরণ। এমন অবস্থার মাঝে সুইডেনের বিপক্ষে পেরে ওঠেনি আর্জেন্টিনা। হ্যামিল্টনে হওয়া ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে হেরে আলবিসেলেস্তেরা আসর থেকে বিদায় নিয়েছে। পঞ্চমবারের মতো মেয়েদের ফুটবলের বিশ্বআসরে তাদের জয় অধরাই রইল।  

ওয়েলিংটনে হওয়া জি গ্রুপের আরেক খেলায় ইতালির বিদায়ঘণ্টা বাজিয়েছে সাউথ আফ্রিকা। ৩-২ গোলের নাটকীয় জয়ে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে উঠেছে আফ্রিকার দেশটি।

তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে সুইডিশ মেয়েরা হয়েছে জি-গ্রুপ চ্যাম্পিয়ন। সমান খেলায় সাউথ আফ্রিকা ৪ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। আসর থেকে বিদায় নেয়া ইতালি ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে আর্জেন্টিনা।

Banglabid

সিডনিতে ৬ আগস্ট শেষ ষোলোর লড়াইয়ে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। একইদিন মেলবোর্নে সুইডেনের বিপক্ষে খেলবে চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

বুধবার আর্জেন্টিনা ও সুইডেনের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৬৬ মিনিটে সোফিয়া জ্যাকবসনের ক্রসে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন রেবেকা ব্লমকভিস্ট। লিড পায় সুইডেন। এরপর ৯০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এলিন রুবেনসন।

অপর ম্যাচে, সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার ১১ মিনিটে স্পট কিক থেকে আরিয়ানা কারুসোর গোলে এগিয়ে যায় ইতালি। ৩২ মিনিটের মাথায় বেনেদেত্তা ওরসি নিজেদের জালে বল জড়ালে ম্যাচে ফেরে সাউথ আফ্রিকা।

Reneta

বিরতির পর থেম্বি কেগাতলানার বাড়ানো বলে বাঁ পায়ে নিশানাভেদ করে সাউথ আফ্রিকাকে লিড পাইয়ে দেন হিলদাহ মাগাইয়া। সাত মিনিট পর আরিয়ানা কারুসো আবারো জালের দেখা পেলে আজ্জুরিরা সমতায় ফেরে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হিলদাহ মাগাইয়ার অ্যাসিস্টে বল নিয়ে ডি বক্সের ভেতরে ডান পায়ের শটে গোল করে ইতালির বিদায় নিশ্চিত করেন কেগাতলানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইতালিলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT