অপরাধ

চিকিৎসার কথা বলে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার কথিত পীর

চিকিৎসার কথা বলে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার কথিত পীর

রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণ মামলার আসামি কথিত পীর সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে এসআরবি-২। গত ১৪ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নুরজাহান রোডের একটি বাসায় সোহেল রানার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন। গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

বিষয়:গ্রেপ্তার কথিত পীর মোহাম্মদপুর সোহেল রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…