ক্রিকেট

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভরা মুহূর্তে একসঙ্গে জড়ো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জড়ো হয়ে উল্লাস করছে, অন্যদিকে ভারতের খেলোয়াড়রা হতাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করে টিম টাইগ্রেস। পরে ব্যাটিংও করেছে সাবলীল।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে ডাচদের আটকে দেন মারুফা আক্তার-ঋতু মনিরা। জবাবে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটিতে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নিগার সুলতানা জ্যোতির দল।

১৪০ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে জুয়াইরিয়া জয়ের ভিত গড়ে ফেরেন। এরপর জ্যোতি ও সোবহানা মোস্তারি শূন্য ও ৪ রানে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে টিম টাইগ্রেস।

শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অপরাজিত ৩৭ ও ১৭ রানে শেষে বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। দারুণ জয়ের ম্যাচে আরেক ওপেনার দিলারা আক্তার খেলেছেন ২৩ বলে ২৬ রানের ইনিংস।

ডাচদের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

ম্যাচের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এরপর নিয়মিত বিরতিকে উইকেট হারিয়ে ৭৬ রানে সাজঘরে ফেরেন ৫ ডাচ। তিনে নামা অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বাবাতে ডি লিড একাই লড়াই চালিয়ে যান। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি।

বাকিদের আসা যাওয়ার মিছিলে ৪৫ বলে ৫ চারে ঠিক ৫০ রান করেছেন ডি লিড। তার বিদায়ের পর আবারও একই চিত্র। মন্থর হয় রানের গতি। শেষদিকে কিছু ছোট ছোট ইনিংসে ১৩৯ পর্যন্ত যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি।

বিষয়:জ্যোতি নেদারল্যান্ডস মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শারমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…