চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউই মেয়েদের কাছে পাত্তাই পেল না ভারত

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরটা হার দিয়েই শুরু হল ভারতের। নিউজিল্যান্ডের মেয়েদের কাছে পাত্তাই পেল না হারমানপ্রীত কৌরের দল। ৫৮ রানে পরাজয় দেখেছে ভারতের মেয়েরা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৬০ রান তোলে কিউই বাহিনী। জবাবে নেমে ১৯ ওভার ব্যাট করে ১০২ রানে গুটিয়ে যায় ভারত।

নিউজিল্যান্ড ব্যাটাররা শুরু থেকেই দারুণ করেছেন। টপঅর্ডারদের ভালো শুরুর পর অপরাজিত ফিফটি পেয়েছেন চারে নামা সোফি ডিভাইন। ৩৬ বলে ৫৭ রানে ক্রিজে থেকে ইনিংস শেষ করেন কিউই অধিনায়ক। ওপেনার জর্জিয়া প্লিম্মার ২৩ বলে ৩৪ এবং সুজিয়ে বেটস ২৪ বলে ২৭ রান করেন। এছাড়া ব্রুক হ্যালিডে ১২ বলে ১৬ রান করেন।

ভারত বোলারদের হয়ে রেনুকা সিং ২টি উইকেট নেন। অরুন্ধতি রেড্ডি ও আশা সোবহানা নেন একটি করে উইকেট।

জবাবে নেমে কিউই বোলারদের তোপে নাস্তানাবুদ হয়েছে ভারত। ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে সর্বোচ্চ ১৫ রান আসে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাট থেকে। দিপ্তী শর্মা ও জেমিমাহ রদ্রিগেজ ১৩ রান করে করেন। স্মৃতি মান্ধনা ও রিচা ঘোষের ব্যাট থেকে আসে ১২ রান করে। বাকীদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

কিউই বোলাদের হয়ে রোজমেরি মেইর চারটি উইকেট নেন। লিয়া তাহুহু তিনটি এবং এডেন কার্সন দুটি উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT