ফুটবল

যুক্তরাষ্ট্রকে রুখে দিল নেদারল্যান্ডস

দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, অন্য খেলোয়াড়রা পেছনে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েলিংটনে যেন আবারো দেখা গেল ২০১৯ বিশ্বকাপ ফাইনালের মঞ্চায়ন। দুই ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এবার একই গ্রুপে পরস্পরের মুখোমুখি। কেউ কাউকে ছাড় না দেয়ার মানসিকতাই ম্যাচের ফলাফলে দেখা গেল। মেয়েদের ফুটবলের বিশ্বআসরে দল দুটি ১-১ গোলের ড্র নিয়ে মাঠে ছেড়েছে।

ই-গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের মেয়েরা টেবিলের শীর্ষে। সমান খেলায় নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ হলেও গোলব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে। এক ম্যাচ খেলা পর্তুগাল ও ভিয়েতনাম এখনো পয়েন্টের মুখ দেখেনি।

বৃহস্পতিবার ম্যাচের ১৯ মিনিটে ভিক্টোরিয়া পেলোভার পাসে বল নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ডাচদের এগিয়ে দেন জিল রুর্ড।

বিরতির পর ৫৯ মিনিটে মার্কিন ফুটবলার লিন্ডসে হোরানকে বাজেভাবে ট্যাকল করেন ড্যানিয়েল ফন ডি ডঙ্ক। এসময় খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। ডি ডঙ্কের উপর রাগে ফুঁসতে থাকেন হোরান। মিনিট তিনেক পর নেন প্রতিশোধ। রোজ লাভেলের নেয়া কর্নার কিকে আসা বলে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন হোরান। সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

খেলার বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও আর কোনো গোলের দেখা মেলেনি। ড্র নিয়ে গত আসরের ফাইনালিস্টদের সন্তুষ্ট থাকতে হয়।

২০১৯ সালে ফ্রান্সে হওয়া বিশ্বআসরের ফাইনালে ডাচ মেয়েদের ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

বিষয়:নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…