চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে স্তম্ভিত করে ইতিহাস গড়ল ফিলিপিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বআসরে খেলতে আসা ফিলিপিন্সের কাছে কিউইরা ১-০ গোলে হেরেছে।

এবারের বিশ্বকাপে ফিলিপিন্স জার্সিতে আট ফুটবলারের অভিষেক হয়েছে। বিশ্বমঞ্চে তারা দলের ঐতিহাসিক জয়ে রেখেছেন ভূমিকা।

টুর্নামেন্টের সহ-আয়োজক নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে নরওয়েকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এবার নিজেরাই ফিলিপিন্সের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে।

মঙ্গলবার ওয়েলিংটনে এ-গ্রুপের ম্যাচে ২৪ মিনিটে সেটপিস থেকে সারা এগেসভিকের ক্রসে হেডে বল জালে জড়ান সারিনা বোল্ডেন।

বিরতির পর ৬৪ মিনিটে জ্যাকি হ্যান্ডের শট বাঁ-দিকের পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর হেডে লক্ষ্যভেদ করে স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছিলেন হ্যান্ড। তাকে পাস দেয়া হান্না উইলকিনসন অফসাইড পজিশনে ছিলেন। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোল বাতিল করে দেন।

গোলরক্ষক অলিভিয়া ম্যাকড্যানিয়েলকেও ছিলেন ফিলিপিন্সের জয়ের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় গ্রেস জেলের ভলি আঙুলের ছোঁয়া দিয়ে প্রতিহত করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডফিলিপিন্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT