চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার কাছে হেরে বিশ্বকাপ শেষ আয়ারল্যান্ডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
আয়ারল্যান্ডের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে আসর শুরু করেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল। শুরুতে লিডও পায় আইরিশ দলটি। শেষঅবধি হার মানতে হয়েছে অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে। তাতে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আইরিশদের।

পার্থ ওভালে ২-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে কানাডা। দুটি গোল এসেছে আইরিশদের স্পর্শ থেকেই। ম্যাচের চতুর্থ মিনিটে আয়ারল্যান্ডকে এগিয়ে নেন কেটি ম্যাককেব। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের জালেই বল পাঠিয়ে কানাডাকে সমতায় ফেরান মেগান কনোলি। ৫৩ মিনিটে কানাডার হয়ে জয়সূচক গোলটি করেন আদ্রিয়ানা লিওন।

আইরিশদের বিপক্ষে আসরের প্রথম জয়টি পেয়েছে কানাডা। নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে অবস্থান করছে কানাডা। আর দুই ম্যাচে দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আয়ারল্যান্ড।

Banglabid

বুধবার প্রথমার্ধে দুদলই লড়েছে সমানতালে। শুরু থেকে আক্রমণাত্মক ছিল। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার কিক থেকে সরাসরি গোল করে আয়ারল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক কেটি ম্যাককেব।

কানাডা ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ৩০ মিনিটে সুযোগও এসেছিল। ভেনেসা গিলস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধেই সমতায় ফেরে কানাডা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডার জুলিয়া গ্রোসোর একটি শক্তিশালী ক্রস প্রতিরোধ করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান আইরিশ ডিফেন্ডার মেগান কনোলি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছিল দুদলই। ৫৩ মিনিটে কানাডাকে লিড এনে দেন আদ্রিয়ানা লিওন। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য লড়াই করতে থাকে আয়ারল্যান্ড। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে লক্ষ্য ছুঁতে না পারায় হারতে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআয়ারল্যান্ডকানাডালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরনো বাণিজ্যমেলার মাঠে শান্তি সমাবেশ করবে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

পরবর্তী

১৩ রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ জানালো সরকার

পরবর্তী
বাংলাদেশ সরকারের সংবাদ সম্মেলনে মুখ্য সচিবের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষ জানালো সরকার

নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আরাফাত

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT