চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস পেরিয়ে সাফজয়ী মেয়েরা পেলেন সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা সংবর্ধনা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুদ্ধশ্বাস টাইব্রেকারের পর টস নাটক। পরে ঘণ্টা দুই পেরিয়ে ঘোষণা এসেছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যুগ্ম-চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। নাটকীয় সেই ফাইনালের ৩২ দিন পেরিয়ে লাল-সবুজের দলটি পেল সংবর্ধনা।

বাফুফে ভবনে মঙ্গলবার দুপুরে ওয়ালটন গ্রুপের আয়োজনে জয়ী ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ দলের সব ফুটবলার, কোচিং স্টাফ, ম্যানেজারসহ সবাইকে উপহার দেয়া হয়েছে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন সাংবাদিকদের বলেন, ‘আমাদের সংবর্ধনা আরও আগেই দেয়ার কথা ছিল। তারপরও আয়োজন হচ্ছে।’

Banglabid

সম্প্রতি মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই দলকেও সংবর্ধনা দেয়ার বিষয়টি বাফুফের মাধ্যমে দ্রুত জানানো হবে, বললেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গত ৮ ফেব্রুয়ারি আলোচিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত শেষ হয়। টাইব্রেকারে প্রথম পাঁচ শটের সবকটিতে বাংলাদেশ ও ভারত জালের দেখা পায়। সাডেন ডেথ টাইব্রেকারেও দুদলের পাঁচ শট লক্ষ্যে থাকে। দুদলের গোলরক্ষকরাও নিশানাভেদ করলে ব্যবধান দাঁড়ায় ১১-১১। এ সময় ম্যাচ কমিশনারের বিতর্কিত এক সিদ্ধান্তে টস ভাগ্য পরীক্ষায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে জয়ী ঘোষণা করা হয়।

ম্যাচ শেষে ভারতের মেয়েরা আনন্দে মাতলেও স্বাগতিক দলের ফুটবলার-কোচিং স্টাফ ও অফিসিয়ালরা ক্ষোভে ফেটে পড়েন। ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া দিলন ও রেফারির টস-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। পরে দুদলকে যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন গ্রপবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসংবর্ধনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT