চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফজয়ী অধিনায়ক বললেন- ‘ফুটবল বেশিদিন খেলতে পারবো না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল খেলোয়াড়ের ছবি, জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিফেন্ডার হয়ে ফুটবল মাঠে চিনিয়ে চলেছেন নিজেকে। লাল-সবুজের জার্সিতে দলকে দিয়েছেন নেতৃত্ব। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে হয়েছেন আলোচনার শিরোনাম। জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকার মুহূর্ত এখন, তখনই কিনা ফুটবলই বেশিদিন না খেলার কথা জানালেন আফঈদা খন্দকার।

সাতক্ষীরা থেকে উঠে আসা বিকেএসপির প্রতিভাবান ফুটবলার আফঈদা বাফুফে ভবনে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন ওয়ালটন গ্রুপের আয়োজনে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়। সতীর্থদের সঙ্গে নিয়ে অধিনায়ক আফঈদাও উপস্থিত ছিলেন।

মেয়েদের ফুটবল লিগ, ক্যারিয়ারের ভবিষ্যৎ, প্রাপ্ত সুবিধা এবং উপার্জনের বিষয়ে আফঈদার কাছে প্রশ্ন যায়। তাতে বললেন, ‘ফুটবল আমার এখন পেশা তাই খেলছি। কিন্তু আমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। ফুটবল আমি বেশিদিন খেলতে পারবো না। যেহেতু আমি নারী, তাই ফুটবল বেশিদিন খেলার সৌভাগ্য আমার হবে না। এজন্য আমি পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। পড়াশোনা যদি আমি ভালোভাবে চালিয়ে যাই, তাহলে ভবিষ্যতে খেলার সঙ্গে মিলিয়ে ভালো কিছু করতে পারবো।’

Banglabid

নারী হওয়ার কারণে কেনো ফুটবল বেশিদিন খেলতে পারবেন না, এমন প্রশ্নে বাঘিনীদের অধিনায়ক বাস্তবতা বিবেচনায় নিয়েই এমন উপলব্ধির হয়েছে বলে পরিষ্কার ইঙ্গিত দেন।

‘বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু ছেলেদের ফুটবলটা খেলা হয়। ছেলেরা যেভাবে খেলতে পারে, ফুটবলটা অতদূর আমরা (মেয়েরা) হয়তো খেলতে পারবো না। একটা বয়সের পর আমাদের ফুটবলটা ছেড়ে দেয়ার দরকার হবে। আমরা হয়তো খেলতে পারবো না।’

পর্যাপ্ত সুবিধা না পাওয়া, প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের কারণে নেতিবাচক কোনো ভাবনা দ্রুত অবসরের কারণ হবে না বলেও নিশ্চিত করেন সাফজয়ী এ তারকা ফুটবলার। দেশকে কিছু দেয়ার অঙ্গীকারটা বড় করে দেখছেন।

Reneta

‘‘নেতিবাচক কিছু কাজ করে না। আমরা দেশের জন্য করছি। দেশ কী দিল, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের কোচ টিটু স্যার সবসময় বলেছে, ‘দেশ তোমারে থাকতে দিয়েছে। এইজন্য দেশের জন্য খেলবা।’ আমরা এইজন্য দেশের জন্য খেলি।’’

বাংলাদেশের হয়ে আর্চারিতে বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য এনে দেয়া রোমান সানা আকস্মিক অবসর নিয়েছেন। দেশের জন্য অবদান রাখলেও আর্থিক সচ্ছলতা না থাকা তার এমন অকাল অবসরের কারণ। আফঈদা খন্দকারের কাছে এ প্রসঙ্গের অবতারণা হলে পড়াশোনায় অধিক মনযোগী হওয়ার ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

‘আর্থিক বিষয়টা দিন শেষে চলেই আসে। আমাদের পারিবারিক অবস্থা এতটা ভালো না। সেইভাবে সবকিছু চালানো সম্ভব। যতদিন খেলতে পারবো, ততদিন টাকা কামাতে (উপার্জন) পারবো। খেলাধুলা শেষ করে দিলে আমার পড়াশোনাই কাজে আসবে।’

মেয়ে ফুটবলারদের পড়াশোনার দেখভাল ও সমর্থন ঠিকঠাকভাবেই বাফুফে করছে, জানালেন আফঈদা। তার ভাষ্য, ‘ফেডারেশন সমসময় আমাদের পড়াশোনার ব্যাপারে সমর্থন করে। ইংলিশ আর গণিতের স্যার পড়াতে আসেন। আমরা যারা বিকেএসপির শিক্ষার্থী আছি, তারা বিকেএসপিতে পরীক্ষা দিতে যাই। স্যারদের সাথে পরীক্ষা কবে বা সাজেশন যেগুলো দেয়া দরকার সেগুলো নিয়ে আমরা যোগাযোগ করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদাবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজান মাসে যে অনুরোধ করলেন জয়া

পরবর্তী

ম্যাচের আগের বিকেলে স্কোয়াড দিল শ্রীলঙ্কা

পরবর্তী
শ্রীলঙ্কা ক্রিকেট দল ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগের বিকেলে স্কোয়াড দিল শ্রীলঙ্কা

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT