চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় সাফের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামছে বাংলাদেশ

মেয়েদের চ্যাম্পিয়নশিপ ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের দলের আবারও সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। সেই নেপালের বিপক্ষেই শিরোপা নির্ধারণী ম্যাচে নামছে সাবিনা খাতুন বাহিনী।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০ হাজার দর্শক ধারণক্ষমতার সেই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে ম্যাচ।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফেরে লাল-সবুজের দল। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে চ্যাম্পিয়নদের আনা হয় বাফুফে ভবনে।

Banglabid

স্বাগতিকদের মাঠে শিরোপামঞ্চে নামার আগেরদিন আবারও ছাদখোলা বাসের স্মৃতি সরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের তারকা ফরোয়ার্ড সানজিদা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও লিখেছেন।

এবারের আসরে শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেখানে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।

সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট প্রথমবার জিততে মরিয়া নেপালও, অন্যদিকে টানা দ্বিতীয়বার ট্রফিটির স্বাদ পেতে উন্মুখ পিটার বাটলারের বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাবিনাম মনিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশে নিয়োগ দেবে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

পরবর্তী

যেসব খাবার দূষিত বায়ু থেকে সুস্থ রাখে ফুসফুস

পরবর্তী
দূষিত বায়ু থেকে ফুসফুস রক্ষা করতে উপযুক্ত খাবার. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব খাবার দূষিত বায়ু থেকে সুস্থ রাখে ফুসফুস

রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা সংক্রান্ত আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ঘোষণা

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT