চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: বাংলাদেশের ৭ ম্যাচ কবে-কোথায়

মেয়েদের ওয়ানডে আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে ‘হাইব্রিড মডেলের’ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আট দলের অংশগ্রহণে রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে হবে ২৮টি লিগ ম্যাচ। আয়োজক ভারত হলেও পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশ।

সোমবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে আইসিসি। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে হাইব্রিড মডেলে গড়াবে আসর। ভারতের চারটি এবং পাকিস্তানের একটি, মোট পাঁচ ভেন্যুতে খেলবে দলগুলো। পাকিস্তানের সব ম্যাচ কলম্বোতে গড়াবে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচসহ মোট ৫টি ম্যাচ কলম্বোতে খেলবে শ্রীলঙ্কা। নকআউটে পাকিস্তান উঠলে তাদের ম্যাচ কলম্বোতেই হবে। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

রাউন্ড-রবিন লিগ ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ ভেন্যুতে লিগপর্বের ৭টি ম্যাচ খেলবে টিম টাইগ্রেস। বিশাখাপত্তমে সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। কলম্বোতে দুটি, গৌহাটি ও বেঙ্গালুরুতে খেলবে একটি করে ম্যাচ।

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে ভারতে ফিরবে বাংলাদেশ। ৭ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১০ অক্টোবর বিশাখাপত্তমে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে ১৩ অক্টোবর সাউথ আফ্রিকা এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

এরপর কলম্বো যাবে বাংলাদেশ, সেখানে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে আবার ভারতে ফিরবে। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে আয়োজক ভারতের বিপক্ষে খেলবে লিগপর্বে নিজেদের সব ম্যাচ।

Reneta

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আসর গড়াবে। ২৮ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শেষ হবে লিগপর্ব। ২৯ অক্টোবর গড়াবে প্রথম সেমিফাইনাল। পাকিস্তানে সেমিতে কোয়ালিফাই করলে কলম্বোতে প্রথম সেমিফাইনালে খেলবে তারা। অন্যথায় গৌহাটিতে গড়াবে শেষ চারের প্রথম ম্যাচ। বেঙ্গালুরুতে ৩০ অক্টোবর গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। পাকিস্তান ফাইনালে খেললে কলম্বোতে গড়াবে মহারণ, নয়ত বেঙ্গালুরুতে শিরোপামঞ্চে পর্দা নামবে আসরের।

এক নজরে লিগপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো)
৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গৌহাটি)
১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (বিশাখাপত্তম)
১৩ অক্টোবর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা (বিশাখাপত্তম)
১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (বিশাখাপত্তম)
২০ অক্টোবর: শ্রীলঙ্কা-বাংলাদেশ (কলম্বো)
২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (বেঙ্গালুরু)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কাসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT