চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া মেয়েদের স্বপ্ন ভেঙে নতুন বিশ্বচ্যাম্পিয়ন ভারত

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগে দুবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিল ভারতের। শিরোপা কাছাকাছি পৌঁছেও কখনও তা স্পর্শ করে দেখা হয়নি তাদের। এবারের আসরে তৃতীয়বারের মত ফাইনালের টিকিট কাটে ভারত। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেনি হারমানপ্রীত কৌরের দল। দিপ্তী শর্মা ও শেফালি ভার্মার অলরাউন্ড পারফর্মে সাউথ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক দলটি।

প্রথমবার ফাইনালে উঠা প্রোটিয়াদের শিরোপা জিততে রেকর্ড গড়তে হত। ভারতের দেয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে হত তাদের। ফাইনালে ১৬৬ রানের বেশি তাড়া করার রেকর্ড নাই। ২০০৯ আসরের ফাইনালে নিউজিল্যান্ডের এই সংগ্রহ তাড়া করেছিল ইংল্যান্ডের মেয়েরা। নতুন রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে প্রোটিয়া মেয়েরা।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। ব্যাটে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তোলে ভারতের মেয়েরা। জবাবে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী।

রানতাড়ায় নেমে উদ্বোধনীতে ৫১ রান তোলেন লরা উলভার্টস ও তাজমিন ব্রিটস। ৩৫ বলে ২৩ রান করে ব্রিটস ফিরে গেলে জুটি ভাঙে। উলভার্ট একপ্রান্ত আগলে রাখলেও দলীয় ১৪৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়া মেয়েরা।

ষষ্ঠ উইকেটে অ্যানিরিয়ে ডের্কসেনকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন উলভার্ট। ২০৯ রানে জুটি ভাঙে ডের্কসেন ফিরে গেলে। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি।

এরপর ক্যারিয়ারের ১১তম ওয়ানডে শতক করে ফিরে যান উলভার্ট। ১১ চার ও ১ ছক্কায় ৯৮ বলে ১০১ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

Reneta

২২০ রানে ৭ উইকেট হারানোর পর আর লড়াই জমাতে পারেনি সাউথ আফ্রিকা। ২৪৬ রানে থামে তাদের ইনিংস। প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও বিশ্বসেরা হওয়া হয়নি প্রোটিয়া মেয়েদের।

ভারতের হয়ে দিপ্তী শর্মা ৫ উইকেট নেন। শেফালি ভার্মা নেন ২ উইকেট।

এর আগে ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের বিপক্ষে ঝড় তোলেন দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। উদ্বোধনীতে দুই ব্যাটার তোলেন ১০৪ রান। মান্দানা ৪৫ করে আউট হন। এরপর শেফালি ও জেমিমা রদ্রিগেজ মিলে ৬২ রানের জুটি গড়েন। পরে শেফালি ৮৭ করে আউট হন।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে। এছাড়া ২৪ বলে ঝড়ো ৩৪ রান করে আউট হন রিচা ঘোষ।

প্রোটিয়া বোলারদের মধ্যে আয়াবোঙ্গা খাকা নেন ৩ উইকেট। এছাড়া এনকুলুলেকো ম্লাবা, নাদিন ডি ক্লার্ক এবং কোল ট্রায়ন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাভি মুম্বাইফাইনালভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত

অভিবাসনপথে এক বছরে মৃত্যু-নিখোঁজ প্রায় ৮ হাজার, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউরোপগামী রুট

এপ্রিল ২২, ২০২৬

চট্রগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিত

এপ্রিল ২২, ২০২৬

মেহেরপুর ব্লাস্ট প্রতিরোধী বারি ৩২ ও ৩৩ জাতের গমবীজে কৃষকের সাফল্য

এপ্রিল ২২, ২০২৬

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT