চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের আইপিএলে দল পাননি বাংলাদেশের কেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েদের আইপিএল খেলোয়াড়রা জার্সি পরে পজিশন নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ মেয়েদের আইপিএলের নিলামে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। মারুফা ও রাবেয়ার নাম তোলা হলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত এ নিলামে মারুফার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। প্রথম রাউন্ডে তার নাম উঠলেও কোনো দল আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে যেতে হয় তাকে।

রাবেয়া খানকে তোলা হয় নিলামের শেষ দিকে। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও আইপিএলের কোনো দল আগ্রহ দেখায়নি। স্বর্ণা আক্তারের নাম তোলা হয়নি নিলামে।

মেগা নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অলরাউন্ডারকে পেতে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন অ্যামেলিয়া কার। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ হয়েছে ৩ কোটি। এ ছাড়া সোফি ডিভাইন ২ কোটি, ম্যাগ ল্যানিং ১ কোটি ৯০ লাখ, শ্রী চরনি বিক্রি হয়েছেন ১ কোটি ৩০ লাখ রুপিতে।

২০২৬ সালের ৯ জানুয়ারি গড়াবে মেয়েদের আইপিএলের আসন্ন আসর। ৫ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারুফামেয়েদের আইপিএলরাবেয়ালিড স্পোর্টসস্বর্ণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT