ফুটবল

কলম্বিয়াকে বিদায় করে টানা তিন আসরে সেমিতে ইংল্যান্ড

ইংল্যান্ড নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড নারী ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচের পর একে অপরের সাথে সংবর্ধনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার সামনে সুযোগ ছিল প্রথমবার মেয়েদের বিশ্বকাপের শেষ চারে খেলার। কোয়ার্টারে তাদের সামনে বাধা ছিল ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে লিডও পেয়েছিল ল্যাটিন আমেরিকার দেশটি। তবে শেষ অবধি হেরেছে ২-১ গোলে। আর তাতেই টানা তিন আসরে সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড।

সিডনির এ এন জেড স্টেডিয়ামে চলতি আসরের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া ও কলম্বিয়া। ইংল্যান্ডের ২-১ গোলে জয়ের দিনে গোল দুটি করেছেন লাউরেন হ্যাম্প ও অ্যালেসিয়া রুশো। কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন লেইসি সান্তোস। বুধবার সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড।

শনিবার মাঠে বল দখলে আধিপত্য ছিল ইংল্যান্ডের। যদিও প্রথম গোলটি পেয়েছিল কলম্বিয়া। ৪৪ মিনিটে ডি বক্সের ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে ল্যাটিনদের লিড এনে দেন লেইস সান্তোস। সমতায় ফিরতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান লাউরেন হ্যাম্প। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।

বিরতির পর সমানতালেই লড়তে থাকে দুই দল। ৬৩ মিনিটে ইংলিশদের লিড এনে দেন অ্যালেসিয়া রুশো। পরে দুই দলই গোল আদায়ের চেষ্টায় লড়তে থাকে। শেষ অবধি ২-১ ব্যবধানে জয় নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…