ক্রিকেট

জ্যোতিদের জয়োৎসব চলছেই

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলা চলছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। টপঅর্ডার ব্যাটারদের রানের মিছিলের সঙ্গে চলছে জয়োৎসবও। মঙ্গলবার বিকেএসপির এক নম্বর গ্রাউন্ডে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে সিটি। মিরপুরের ক্লাবটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কামরুন নাহার।

নাহিদা আক্তার, রিতু মনি ও সাথিরা জাকির জেসি নেন দুটি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় রুপালি ব্যাংক। ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি।

রুপালির দুই ওপেনার ফারজানা হক পিংকি ৪৪ ও সাথী রানি বর্মণ ৪০ রান করে আউট হন। দুজন ওপেনিং জুটিতে যোগ করেন ৭৪ রান।

বিষয়:জ্যোতি বিকেএসপি মেয়েদের ডিপিএল ২০২৩ রুপালি ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…