স্বামীর সাথে ঝগড়া: ৪ সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

পুলিশ ও আনসার সদস্যরা একটি গাড়ির পাশে অবস্থান করছে, সম্ভবত তদন্ত বা নিরাপত্তা কাজে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের রাজস্থানে এক নারী চার সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মূলত: স্বামীর সাথে ঝগড়ার পর ওই নারী এমনটা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় প্রথমে ওই নারী নিজের সন্তানদের হত্যা করে ড্রামে রেখে ঢাকনা বন্ধ করে দেন। পরে রাতের কোন এক মুহূর্তে তিনি নিজেও আত্মহত্যা করেন।
মৃতরা হলেন, উর্মিলা (২৭) এবং চার শিশু ভাবনা (৮), বিক্রম (৫), বিমলা (৩), মনীষা (২)।
পুলিশ জানায়, ঘটনার সময় উর্মিলার স্বামী জেথারাম তার কর্মস্থল যোধপুরে ছিলেন। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামীর সাথে ঝগড়া করে উর্মিলা এমন কাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ আরও জানায়, পাঁচটি লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নারীর পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।






