আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের রক্ষীবাহিনীর মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধা হাস্যোজ্জ্বল মুখের ছবি, বাংলার সংবাদে ব্যবহৃত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধা মহিলার হাস্যোজ্জ্বল ছবি, বাংলার সংবাদ ও অনলাইন পোর্টালে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অফ এডিনবার্গকে এসকর্ট করে নিয়ে আসার সময় রাজকীয় পুলিশের মোটরসাইকেল বহরের ধাক্কায় আঘাত পাওয়া ৮১ বছর বয়সী একজন বৃদ্ধা মারা গেছেন। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। খবর বিবিসির।

গত ১০ মে এসেক্সের বার্চেঞ্জার থেকে পশ্চিম লন্ডনের আর্লস কোর্টে যাওয়ার সময় হেলেন হল্যান্ডকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া রাজকীয় পুলিশের মোটরসাইকেল বহর ধাক্কা দেয় ওই মহিলাকে। লন্ডনের কাছে দুটি রাস্তার সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।

বৃদ্ধা হাস্যোজ্জ্বল মুখের ছবি, বাংলার সংবাদে ব্যবহৃত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত মহিলার পরিবার বলেছে, ৮১ বছর বয়সী বৃদ্ধা হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে বেঁচে থাকার জন্য লড়াই করেছেন। কিন্তু তার মস্তিষ্কের মারাত্ত্বক আঘাতের ফলে অবশেষে আজ মারা গেছেন তিনি।

মিসেস হল্যান্ড দুর্ঘটনার সময় তার বোনের সাথে দেখা করতে লন্ডনে এসেছিলেন।

দুর্ঘটনার একটি তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:লন্ডন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…