চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন শিক্ষার্থীদের সাথে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
আদালত
A A
আইন শিক্ষার্থীদের সাথে সুপ্রিম কোর্টে সংলাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের সাথে সুপ্রিম কোর্টের সংলাপ শিরোনামে একটি স্টুডেন্ট কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে “পারস্পরিক মতবিনিময়: সুপ্রিম কোর্ট এবং আইন শিক্ষার্থীদের মধ্যে সংলাপ” শিরোনামে স্টুডেন্ট কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রথম পর্যায়ে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চার জন করে শিক্ষার্থী (জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত) নিয়ে কনফারেন্সতি অনুষ্ঠিত হয়।

Banglabid

Access to Justice for Women Project, implemented by GIZ Bangladesh on behalf of German Federal Ministry for Economic Cooperation (BMZ) and European Union (EU) এর সহযোগিতায় কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

আজকের (২ আগস্ট) এই কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেম হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। আর কনফারেন্সটিতে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামান। আজকের এই কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ‘দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে দেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি কনফারেন্স আয়োজন করা হবে।’

Reneta

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া এসংক্রান্ত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগ একটি শক্তিশালী ও স্থিতিশীল সাংবিধানিক গণতন্ত্র গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই গত বছর ২১ সেপ্টেম্বর  সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন। সে রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা, সেমিনার ও কর্মশালা চালিয়ে যাচ্ছে।

এছাড়া বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচার সেবা নিশ্চিত করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবে, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইন শিক্ষার্থীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১৩, ২০২৬

আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা

আগস্ট ১৩, ২০২৬

‘আদালতের দ্বারে দ্বারে ঘুরে আর হয়রানির শিকার হতে হবে না’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT