চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে গত বছর দারুণ পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে আলো ছড়ানোর স্বীকৃতি পেলেন এবার টাইগার পেসার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট উইজডেনের টি-টুয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা।

গত বছর মাঠে গড়ানো আন্তর্জাতিক টি-টুয়েন্টি এবং বিভিন্ন টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে একাদশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে উইজডেন।

২০২৫ সালে টি-টুয়েন্টিতে অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩। যার ধারেকাছেও কেউ যেতে পারেননি। কোনো পেসারই তার মতো কম খরুচে ছিলেন না। আর স্ট্রাইক রেটে শুধু জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে ছিলেন।

Banglabid

স্বীকৃত টি-টুয়েন্টিতে ২০২৫ সালে ৪৩ ইনিংসে ১৫৬.৫ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৬.৭৮ রান খরচ করে ৫৯ উইকেট নেন। ১৫.৯ স্ট্রাইক রেট টাইগার পেসারের। সেরা বোলিং ফিগার ১১ রানে ৩ উইকেট। আর হোল্ডার গত বছর ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ২১.৪২।

দুজন করে স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে এই বর্ষসেরা একাদশ বানিয়েছে উইজডেন। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। পেস বোলার হিসেবে মোস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫ সাল) টি-টুয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান পেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেনবর্ষসেরা টি-টুয়েন্টি একাদশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT