শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনে বিজয়ী যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনে প্রার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন প্রার্থী যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদে সুষ্ঠুভাবে ডিন নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়টির ৬টি অনুষদের মধ্যে মাত্র চারটি অনুষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি দুটি অনুষদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেগুলোতে নির্বাচন হয়নি।

বুধবার ১৫ মে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে চলে এ ভোটগ্রহণ। পরে বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ৫০৫ জন শিক্ষক ভোট প্রদানে অংশগ্রহণ করেন।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং বিএনপি ও আওয়ামীপন্থী একাংশের শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক ঐক্য পরিষদ’ এর প্যানেল এককভাবে অংশ নেয়। এতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হয়ে সমাজবিজ্ঞান অনুষদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ (৫৮), এবং জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুহু আলম (৫৯) জয়লাভ করেন।

অন্যদিকে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে গণিত বিভাগের অধ্যাপক মো. আব্দুর রব (৬৯) শিক্ষক ঐক্য পরিষদের হয়ে বিজয় অর্জন করেন।

এছাড়া কলা ও মানবিকী অনুষদে স্বতন্ত্র প্রার্থী প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক (৯৪) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানাকে (৬০) বিপুল ব্যবধানে হারিয়ে জয় লাভ করেন। জানা গেছে, অধ্যাপক মোজাম্মেল হককে বিএনপিপন্থি শিক্ষকরা সমর্থন দিয়েছিলেন।

ব্যবসায় শিক্ষা অনুষদে এবং আইন অনুষদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা না থাকায় যথাক্রমে মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

বিষয়:জাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…