চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা মাতানোর পূর্বাভাস দিচ্ছে ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

দেশের দর্শকের হৃদয় জয়ের পর এবার উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। আগামী ২ সেপ্টেম্বর মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ছবি সেখানে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব।

তিনি জানান, মুক্তির আগে সেখানে হাওয়া বেশ কিছু অভাবনীয় ঘটনারও জন্ম দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অলিউল্লাহ সজীব বলেন, এবারই প্রথম উত্তর আমেরিকার বড় সিনেমা চেইন (কানাডার ২য় বৃহত্তম সিনেমা চেইন, ল্যান্ডমার্ক সিনেমাস) নিজেরা উদ্যোগী হয়ে তাদের ২টি থিয়েটারে ‘হাওয়া’ চালানোর জন্য পরিবেশককে (স্বপ্ন স্কেয়ারক্রো) খুঁজে বের করেছে। এমন ঘটনা আগে স্বপ্নের মতো ভাবা হতো।

বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের ‘হাওয়া’ নিয়ে দর্শক উন্মাদনার ওপর করা একটি প্রতিবেদন প্রকাশ করে; যা নজরে আসে ল্যান্ডমার্কের।

Banglabid

অলিউল্লাহ সজীব বলেন, ‘হাওয়া’র জন্য ‘স্বপ্ন স্কেয়ারক্রো’কে খুঁজে পেতে এমনকি কানাডার একটি প্রভিন্সিয়াল গভর্রমেন্টের  দ্বারস্থ হয়। এবারই প্রথমবারের মত বাংলাদেশের কোন সিনেমার অগ্রিম টিকেট মুক্তির এক সপ্তাহ আগে থেকে বিক্রি করা শুরু করেছে ২টি সিনেমা চেইন। কানাডার প্রধান সিনেমা চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ ও যুক্তরাষ্ট্রের ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস’ ২৫ আগস্ট থেকেই বিক্রি করছে ‘হাওয়া’র টিকেট।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’ প্রধান বলেন, ‘কানাডা ও আমেরিকার বাংলাদেশের সিনেমার দর্শকদের সিনেমাটির প্রতি বেশ ভাল আগ্রহ দেখা যাচ্ছে। ৭ দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোর ‘হাওয়া’র টিকেট বিক্রি শুরু করা আমাদের সিনেমার জন্য গৌরবের বিষয়। আমাদের পরিবেশনায় ১৮ নম্বর এই ছবির উত্তর আমেরিকার বক্স অফিস মাতানোর পূর্বাভাস পাওয়া যাচ্ছে যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমাকে এক ধাক্কায় উপরে নিয়ে যেতে পারে।

‘হাওয়া’র প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু মনে করেন, ’হাওয়া’ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি।

Reneta

‘হাওয়া’ একযোগে কানাডা ও আমেরিকার ১১৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ৯১টি থিয়েটারে (কানাডা ৭, আমেরিকা ৮৪) একযোগে মুক্তি পেয়ে সর্বাধিক থিয়েটারে মুক্তির রেকর্ড গড়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। যেখানে ছিলেন চঞ্চল চোধুরী, সিয়ামসহ অনেকে।

‘হাওয়া’ টিমের পক্ষ থেকে উত্তর আমেরিকার দর্শকদের থিয়েটারে আমন্ত্রণ জানিয়েছেন ছবি শিল্পী ও কুশলীরা। দেশে মু্ক্তির পর ব্লকবাস্টারের পথে ছুটছে ‘হাওয়া’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, নাসির উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিমেজবাউর রহমান সুমনলিড বিনোদনস্বপ্ন স্কেয়ারক্রোহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT