চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড়শ বছরের ঐতিহ্য ভেঙেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ঐতিহ্যের অবসান ঘটিয়ে ১৪৬ বছরের পুরনো আসর উইম্বলডনে অংশ নেয়া খেলোয়াড়দের সাদা রঙের পোশাক ও আন্ডারশর্টস পরার বাধ্যবাধকতায় এসেছে পরিবর্তন। নারী খেলোয়াড়রা এখন গাঢ় রঙের আন্ডারশর্ট পরে কোর্টে খেলতে পারছেন।

নারী খেলোয়াড়রা পিরিয়ড চলাকালীন সময়ে যাতে কোনো বিব্রতকর অবস্থায় না পড়েন, সেজন্য ড্রেস কোডে ছাড় দেয়ার সিদ্ধান্ত এসেছে। বিখ্যাত টুর্নামেন্টটিতে গতবছর পর্যন্ত গাঢ় রঙের কিছু তো বটেই, অফ-হোয়াইট রঙের কিছুও পরিধান করা নিষিদ্ধ ছিল।

ম্যানচেস্টার সিটিসহ মেয়েদের ফুটবল ক্লাবগুলো ধারাবাহিকভাবে সাদা শর্টস পরে খেলার নিয়ম থেকে সরে আসার নজির স্থাপন করেছে। সেই ধারা অনুসরণ করল উইম্বলডন।

সাম্প্রতিক বছরগুলোতে টেনিস কিংবদন্তি বিলি জিন কিং এবং যুক্তরাজ্যের সাবেক খেলোয়াড় জুডি মারে (অ্যান্ডি মারের মা) আন্ডারশর্টের রঙ পরিবর্তনের পক্ষে সোচ্চার ছিলেন।

গণমাধ্যমে জিন কিং বলেছিলেন, ‘আমরা সবসময় চিন্তিত। কারণ সবসময় আমরা সাদা আন্ডারশর্টস পরিধান করি। আপনি কী পরিধান করছেন, এটি মাসিকের সময়ের জন্য গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন বলেছেন, ‘আমি আশা করছি নতুন নিয়ম খেলোয়াড়দের উদ্বেগ থেকে মুক্তি দিয়ে তাদের পারফরম্যান্সের উপর পুরোপুরি মনোযোগ দিতে সহায়তা করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনড্রেস কোডপিরিয়ডলিড স্পোর্টসস্যালি বোল্টন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT