ক্রিকেট

বিশ্বকাপের আগে টি-টুয়েন্টিকে বিদায় বলে দিলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটার কনওয়ে উইলিয়ামসন বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি থেকে অবসর নিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেটার কনওয়ে উইলিয়ামসন বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সবশেষ ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন কেন উইলিয়ামসন। পর আর সংস্করণটির আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি কিউই তারকাকে। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মাস তিনেক বাকি থাকতে ছোট সংস্করণকে বিদায়ই বলে দিলেন ৩৫ বর্ষী উইলিয়ামসন। বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

রোববার ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) উইলিয়ামসনের অবসরের কথা নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টুয়েন্টি রান সংগ্রাহক তিনি। ৯৩ ম্যাচে রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংসটি ৯৫ রানের।

২০১১ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল ২০১৬ ও ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল তার নেতৃত্বে।

জাতীয় দলে তরুণ উত্তরসূরী ও অধিনায়কের প্রশংসা করে উইলিয়ামসন বলেছেন, ‘দীর্ঘসময় ধরে এ ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেয়ার নতুন অধ্যায় শুরু করার। এটি আমার এবং দলের জন্য সঠিক সময়। সামনে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া দরকার। মিচ এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে- এটি তার ও দলের সময়।’

টি-টুয়েন্টির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

বিষয়:উইলিয়ামসন টি-টুয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…