চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে ফিরলেন উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। হাঁটুর চোট কাটিয়ে লম্বা সময় পর ছোট ফরম্যাটে ফিরেছেন কেন উইলিয়ামসন। গত আইপিএলে পাওয়া চোট থেকে ফিরে প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবেন কিউই অধিনায়ক।

ডানেডিনে রোববার বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলার সময় উইলিয়ামসনের নেতৃত্বে ১৩ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর বিশ্রাম কাটিয়ে ফিরেছেন টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। দলে নেই কোনো নতুন মুখ।

দীর্ঘ চোট কাটিয়ে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার পর টি-টুয়েন্টি সংস্করণেও ফিরলেন উইলিয়ামসন। নতুন বছরে টি-টুয়েন্টি বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব দেবেন ৩৩ বর্ষী টপঅর্ডার ব্যাটার।

চোটে টি-টুয়েন্টি সিরিজে নেই লোকি ফার্গুসন, ম্যাট হেনরি ও মিচেল ব্রেসওয়েল। লম্বা সময় ধরে নেতৃত্ব দেয়া টিম সাউদি আছেন। ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজেও বিশ্রাম দেয়া হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে।

নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

ট্যাগ: উইলিয়ামসনবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসসাউদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্রিম বুকিংয়ে এগিয়ে প্রভাসের ‘সালার’, পিছিয়ে শাহরুখের ‘ডানকি’

পরবর্তী

হারের আগে লড়াই করল বাংলাদেশ

পরবর্তী
ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের আগে লড়াই করল বাংলাদেশ

টরন্টোতে বিজয় দিবসের অনুষ্ঠানে 'ঘর গেরস্থি' চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘ঘর গেরস্থি’ চলচ্চিত্র প্রদর্শিত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT