বাংলাদেশ

দুনীর্তির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করব: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা দুনীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ওপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প উপদেষ্টা দুনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করা হবে। নতুন বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত হোক এটাই লক্ষ্য থাকবে আমাদের।

শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কার্যালয়ে মিটিং শেষে সাংবাদিকদের একথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্পখাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা তার কাজের প্রধান অগ্রাধিকার।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার দপ্তর প্রধানরা।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

বিষয়:আদিলুর রহমান খান জিরো টলারেন্স শিল্প উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…