চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। সকলের সহযোগিতা দরকার হবে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে সততা, আন্তরিকতা ও সবার সহযোগিতায় এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

নতুন চেয়ারম্যান বলেন, এই কাজে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রয়োজন হবে। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।

Banglabid

আহসান হাবিব বলেন, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব। সবাইকে সঙ্গে নিয়েই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হবে।

এদিকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ চলমান রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে কর প্রশাসন আরও সহজ ও কার্যকর হবে।

তিনি বলেন, কর আদায়ে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা অসম্ভব নয়। কর ব্যবস্থাকে আরও ডিজিটাল করা গেলে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে সহজ হবে।

Reneta

এর আগে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে সরকার কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বিসিএস পরীক্ষাতেও তিনি নিজ ব্যাচে প্রথম হন। কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর ফাঁকি ও আর্থিক অনিয়মবিরোধী একাধিক আলোচিত অনুসন্ধান পরিচালনার পাশাপাশি অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরচেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

পরবর্তী

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

পরবর্তী

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT