চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
জার্মান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মান অর্থনৈতিক ভাবে শক্তিশালী এবং ভূরাজনৈতিকগত ভাবে সতর্ক অবস্থানে আছে। বিশেষজ্ঞদের মতে, সেই অবস্থানকে বিদায় জানানোর সময় এসে গেছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে সাধারণ নির্বাচন। নতুন সরকার গঠনের পর তার সামনে থাকবে পররাষ্ট্র নীতি নির্ধারণের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে দেশ এক স্থায়ী পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। আগের অবস্থান থেকে সরে আসার সময় এসেছে।

জার্মানের পররাষ্ট্র নীতি

Banglabid

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিম জার্মানি পাশ্চিমা দেশগুলির পক্ষে থেকেছে। বহুপাক্ষিতা, গণতন্ত্র এবং আইনের শাসনের পক্ষ নিয়েছে। দেশের পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলিও পাশ্চিমের বন্ধু দেশগুলির সহযোগিতায় নেওয়া হত। এদিকে, যুক্তরাষ্ট্র দেশের সুরক্ষার বিষয়টির দায়িত্বে থাকত।

ঐতিহাসিক সন্ধিক্ষণ

কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়েছে। ফেব্রুয়ারির মধ্যভাগে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (এমএসসি) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স ঘোষণা করেন যে ইউরোপের দেশগুলিকে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং তার ব্যয়ও বহন করতে হবে। মধ্য-দক্ষিণপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের(সিডিইউ) নেতা এবং জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস ডিডব্লুকে বলেন, “আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সুরক্ষা ব্যাবস্থা প্রশ্নের মুখে পড়েছে। সর্বোপরি আমেরিকানরা গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে।”

Reneta

যুক্তরাষ্ট্র ও চীন

সিডিইউর পার্লামেন্টারি গ্রুপের পররাষ্ট্র বিশেষজ্ঞ রডরিশ কিসেওয়েটার বলেন, দেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি আরও  জানান,  জার্মানির গণতন্ত্র এবং আইনি শাসন ক্রমাগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। তিনি উদাহরণ দিয়ে বলেন চীন এই মুহুর্তে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য জার্মানির মতো দেশগুলোকে আরও পরনির্ভরশীল করে তোলার চেষ্টা চালাচ্ছে।

ডিডব্লুকে দেয়া এক সাক্ষাৎকারে কিসেওয়েটার জার্মানির নিজের জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার দিকে গুরুত্ব দেয়ার কথা বলেন।

তিনি বলেন, “তা না হলে দেশকে সাংঘাতিক অর্থনৈতিক অভিঘাতের মুখে পড়তে হবে। সেই ধাক্কা সামাল দেয়ার জন্য ন্যাটো-ও কার্যকরি হবে না।”

এই পরিস্থিতিতে কী করা উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও জানান, “এর জন্য পররাষ্ট্রনীতি এবং সুরক্ষা নীতির একটা পরিষ্কার কৌশলগত এবং রাজনৈতিক পুনর্বিন্যাস করা প্রয়োজন। অন্য দেশকে তুষ্ট করে চলার প্রাচীনপন্থি ভাবনা এবং চীনকে নিয়ে উদাসীন থাকার বোকামি আমরা করতে পারি না। এতে ক্ষতির সম্ভবনা বেশি।”

ইউক্রেন নীতিতে পরিবর্তন?

জার্মানের ইউক্রেন নীতিতেও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২২-এ রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানি ইউক্রেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সামরিক সাহায্যের পাশাপাশি ইউক্রেন থেকে আসা উদ্বাস্তু অভিবাসনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছে জার্মানি।

এখনও যখন যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে, জার্মানসহ অন্যান্য ইউরোপের দেশগুলোর উপর নিজেদের সামরিক ক্ষমতায় যুদ্ধ-পরবর্তী চুক্তি রক্ষার দায়িত্ব বর্তাবে। যুক্তরাষ্ট্র যে সেক্ষেত্রে কোনো দায়িত্ব নেবে না তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন।

সামরিক বাজেট বৃদ্ধি

একথা পরিষ্কার যে জার্মান তার সামরিক বাজেট বাড়ানোর দিকে মন দেবে। এক্ষেত্রে ইইউর অন্যান্য দেশের সঙ্গে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেই মনে করা হচ্ছে। গ্রিন পার্টির অ্যানটন হফরাইটার আনুমানিক ৫০ হাজার কোটি ইউরোর এক প্রকাণ্ড অর্থ বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও সামরিক বাজেট গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করবে বলে মনে করা হচ্ছে। রডরিশ কিসেওয়েটার জানান যে ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্যেও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়া প্রয়োজন।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমূল বদলজার্মাননতুন সরকারপররাষ্ট্রনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীমঙ্গলে শুরু পাঁচ দিনব্যাপী বইমেলা

পরবর্তী

এবার ‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

পরবর্তী
প্রীতম ও ব্যান্ড লালন কনসার্টে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ‘ক্লাসরুম’ মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন

দুটি মহিলার ফ্যাশনেবল পোশাকের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐশ্বরিয়ার সঙ্গে তুলনায় বিরক্ত শ্রীমা!

সর্বশেষ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT