বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা হেগড়ে, পাত্র কে জানেন?

প্রকাশ্যে পূজা হেগড়ে বিয়ের পিঁড়িতে বসছেন, আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে পূজা হেগড়ে বিয়ের পিঁড়িতে বসছেন, আশেপাশে উপস্থিত অতিথিরা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিপাড়ায় কদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর এবার শোনা যাচ্ছে, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন পূজা হেগড়ে।

বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মোটামুটি সব কিছুই নাকি তৈরি। শুধু তাই নয়, খুব শিগগিরই নাকি নিজের বিয়ের খবর সবার সামনে আনবেন পূজা।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি এক ক্রিকেটারের সঙ্গে মেলামেশা করছেন পূজা। তার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

এদিকে পূজা হেগড়ের মন চুরি করেছেন কে সেই ক্রিকেটার? এ নিয়ে কেউ মুখ না খুললেও বাতাসে ভাসছে ভারতের জাতীয় ক্রিকেট দলের ডানহাতি টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম। তবে শিগগিরই গুঞ্জনে পানি ঢালবেন এ অভিনেত্রী। তাই নাম জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

সিনেমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত খুব একটা সফল নন পূজা। হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ ছবি থেকেই বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘সার্কাস’, ‘বিস্ট’ ছবিতেও দেখা যায়। এমনকি, সালমানের সঙ্গে জুটি বেঁধে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা গিয়েছিল পূজাকে।

বিষয়:পূজা হেগড়ে বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…