চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে স্ত্রী ও দুই শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২২
- সেমি লিড, জনপদ, যশোর
A A

যশোরের অভয়নগর উপজেলায় শ্বাসরোধ করে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার চাঁপাতলা গ্রামে জহিরুল ইসলাম ওরফে বাবু (৩৫) তাদের শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে।

নিহত তিনজন হলেন- জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)। জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জহিরুল ইসলাম স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে নিয়ে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যার একটু পরে তারা উপজেলার ভৈরব নদের নগর খেয়াঘাট পার হয়ে চাঁপাতলা গ্রামে পৌঁছান। আগে থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল। চাঁপাতলা গ্রামের বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় জহিরুল ইসলাম স্ত্রী ও দুই মেয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ বাগানের মধ্যে ফেলে রেখে তিনি বাড়িতে চলে যান। বাড়ি গিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা জানান। পরে পরিবারের সদস্যরা যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফাঁড়ি থেকে পুলিশ বাড়িতে গিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করে। রাত ৯টার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন: জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছেন জহিরুল। তাকে গ্রেফতার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই মেয়েনিহতযশোরস্ত্রীহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT