কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রী’র বিরুদ্ধে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ

কুষ্টিয়ায় পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে তদন্ত করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় একটি বাড়ির সামনে পুলিশ ও স্থানীয়রা তদন্তে ব্যস্ত, ঘটনাস্থলে কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় এক স্ত্রী’র বিরুদ্ধে স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার হওয়া ব্যক্তির নাম সাব্বির আহাম্মেদ (৩৭)।

সোমবার রাত ৩টার দিকে আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্ত্রী।

ঘটনার পরে আহত সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে।

নিহতের চাচাতো ভাই তামিম জানান, আজ রাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় তার দ্বিতীয় স্ত্রী। আমরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে ওই নারীর সাথে সাব্বিরের দ্বিতীয় বিবাহ হয় বলেও জানায় তামিম।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারানো করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

বিষয়:কুষ্টিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…