চট্টগ্রাম

চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার

সাজ্জাদ হোসেনের স্ত্রী গ্রেপ্তার, চট্টগ্রামে জোড়া খুনের মামলার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়েছে। এক্সেস রোডের আলোচিত ডাবল মার্ডারের এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে দুই আরোহী নিহত হন। সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় কারাবন্দি সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিনকে হুকুমের আসামি করা হয়।

বিষয়:গ্রেপ্তার চট্টগ্রাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…