চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশার টাকা জোগান না দেওয়ায় স্ত্রীকে হত্যা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৬:৫৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে নেশার টাকার যোগান না দেওয়ায় নেশাগ্রস্থ স্বামী শ্বাসরুদ্ধ করে স্ত্রী আরিফা বেগমকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে। বালিশ চাপা দিয়ে হত্যার পর পালিয়েছে স্বামী বেলাল হোসেন (৩০)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে দিনাজপুর সদরের ৯ নম্বর উপশহরের ১০ নম্বর ওয়ার্ডের হাউজিং অফিস সংলগ্ন ডা. মশিউর রহমানের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

বেলালের পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুরালিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

নিহত আরিফা হোসেনের মা রোজিনা বেওয়া বলেন, ‘আমার জামাতা বেলাল হোসেন মাদকাসক্ত তিনি প্রায়ই আমার মেয়ের উপর শারীরিক নির্যাতনসহ মাদকের টাকা চাইতেন। আমার মেয়ে আরিফা বেগম অন্যের বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালাতেন। বেলাল স্থানীয় একটি হোটেলে কর্মচারি হিসেবে কাজ করেও সংসারের কোন খরচ দিতেন না। তিনি সবসময় নেশায় আসক্ত থাকতেন। আমি এই নরপশু মাদকাসক্ত বেলালের সর্বোচ্চ শাস্তি দাবি করি।

দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আবু তৈয়ব দুলাল বলেন, মাদকাসক্ত হয়ে বেলাল তার স্ত্রী আরিফাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আরিফা একজন ভালো মেয়ে ছিল। এই মাদকাসক্ত বেলাল হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরস্ত্রীকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়েছে

এপ্রিল ২৩, ২০২৬

১৩ বছরেও হয়নি রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার বিচার

এপ্রিল ২৩, ২০২৬

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি, সিরিজ জিততে পুঁজি ২৬৫

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: বাণিজ্যমন্ত্রী

এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT