চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ও সতীন আটক

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:২৬ অপরাহ্ণ ২৮, জুন ২০২২
অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ২৮ জুন সকালে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামী, সতীন ও তার সন্তানসহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

নিহত শেফালি বেগম (৪৫) ওই গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাপ হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে গত এক সপ্তাহ পূর্বে প্রথম স্ত্রীকে তালাক দেন গোপাল হোসেন। পরে শালিসী বৈঠকে সিদ্ধান্ত হয় প্রথম স্ত্রীর সকল দেনা-পাওনা পরিশোধ করতে। এক পর্যায়ে প্রথম স্ত্রী’র একটি ঘর বিক্রির সিদ্ধান্ত হয়। ঘরটি দ্বিতীয় স্ত্রী কিনে রেখে দিতে চাইলে তাতে দ্বিমত পোষণ করেন প্রথম স্ত্রী।

সোমবার সন্ধ্যায় তাদের দুই সতীনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে দেখে নেয়ার হুশিয়ারি দেয় দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ও তার সন্তান বাড়ি থেকে চলে গিয়ে এক প্রতিবেশির বাড়িতে রাত্রীযাপন করেন। মঙ্গলবার সকালে প্রথম স্ত্রীর সন্তান তার বাবাকে বাড়িতে ডাকতে গেলে দ্বিতীয় স্ত্রী ক্ষতবিক্ষত মরদেহের পাশে গোলাপ হোসেনকে দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবলু জানান, বিষয়টি আমি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারিকভাবে দাফন করা হবে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্বামী সতীনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ: হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওটিটির রাজা পঙ্কজ, পারিশ্রমিকেও সর্বোচ্চ

পরবর্তী

হাওরে সড়কের বদলে ব্রীজ নির্মাণের পরামর্শ প্রধানমন্ত্রীর

পরবর্তী
প্রধানমন্ত্রীর হাওরে সড়কের বদলে ব্রীজ নির্মাণের পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে সড়কের বদলে ব্রীজ নির্মাণের পরামর্শ প্রধানমন্ত্রীর

সুরমা নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার বেড়েছে সুরমা-কুশিয়ারা নদীর পানি

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT